স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটিতে মাদকাসক্ত ও অসামাজিক কাজে জড়িত ব্যক্তিকে সভাপতি প্রার্থী হিসেবে মনোনিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে ওই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ স্থানীয়রা।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি ) সকাল ১১টার দিকে বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিলের পরপরই ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সোহাগ হাওলাদারকে বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্যদের চাপ প্রয়োগ করে আসে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান বিদ্যালয়ে নিয়মিত কমিটির প্রক্রিয়া না করে এডহক কমিটির সভাপতি হিসেবে সোহাগ হাওলাদারকে প্রার্থী করে প্রক্রিয়া করে। এডহক কমিটির সভাপতি প্রার্থী হিসেবে চাঁদাবাজ মাদকাসক্ত ও নানা অসামাজিক কাজে জড়িত হিসেবে পরিচিত গোপালপুর গ্রামের বারেক হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদারকে সভাপতি প্রার্থী হিসেবে মোটা অংকের টাকার বিনিম মনোনিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিসুর রহমান। এতে এলাকায় তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ সকালে বিদ্যালয় মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও ভিক্ষোব মিছিল করা হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীও অংশ নেয়। পরে বিদ্যালয়ের মাঠে তারা ভিক্ষোব মিছিল দেয়।
জানা যায়, উপজেলার চরাদী ইউনিয়নের গোপালপুর গ্রামের বারে হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদার চরাদী ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম-আহ্বায়ক। তার বিরুদ্ধে অসামাজিক, অনৈতিক ও মাদকাসক্তের অভিযোগসহ বাকেরগঞ্জ থানায় চাঁদাবাজির মামলাও রয়েছে।
এ বিষয়ে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান বলেন, সোহাগ হাওলাদারকে বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনিত করেতে ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদকসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সুপারিশ রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার বলেন, বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।