পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগরে, উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) উপজেলা রিসোর্স সেন্টার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৪ দিন ব্যাপি এ লিডারশিপ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী।
উপজেলা রিসোর্স সেন্টার এর আয়োজনে ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি( পিইডিপি -৪) এর অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তাপস রায় চৌধুরী।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, জিয়া নগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: বশিরুল ইসলাম ও কাউখালী উপজেলা ইন্সট্রাক্টর মাহফুজা খানম।
প্রধান অতিথি জনাব হাসান বিন মুহাম্মদ আলী তার বক্তব্যে উপস্থিত সকল প্রশিক্ষনার্থী প্রধান শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান ও উপযুক্ত প্রশিক্ষণ সফলভাবে গ্রহণ করার অনুরোধ জানান। উপস্থিত শিক্ষকরা ও সকলেই প্রধান অতিথিকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।