নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি : মাদক,জঙ্গি সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সদর থানায় সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের অংশগ্রহণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সোবহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।
আরো বক্তব্য রাখেন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মো: তরিকুল ইসলাম, সেকেন্ড অফিসার মোল্লা রুমি জাহান জুম্মা, এসআই মাজাহার সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক, সাংবাদিক ও সুধীজন।
সভায় অংশগ্রহণকারীরা পিরোজপুর সদর উপজেলায় সংঘাটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি জনাব নাসরিন জাহান তার বক্তব্য বলেন, পুলিশের পাশাপাশি জনসাধারণকে অপরাধ প্রতিরোধ এগিয়ে আসতে হবে। পুলিশকে যে কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে ও আশ্বাস দেন এ পুলিশ কর্মকর্তা। পাশাপাশি মাদক-প্রতিরোধের জন্য পুলিশ ডোপ টেস্ট সহ বহুমুখী উদ্যোগের কথা জানান তিনি।