নওগাঁর পত্নীতলায় বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার | Daily AjKaler Kontho

নওগাঁর পত্নীতলায় বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন
নওগাঁর পত্নীতলায় বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার

নওগাঁ জেলা প্রতিনিধি : শৃঙ্খলা ভঙ্গের দায়ে নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ঠা ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মো: বায়েজিদ হোসেন পলাশের স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানা যায়।

বহিষ্কৃত নেতারা হলেন পত্নীতলা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরী।

ব্রিফিংয়ে জানানো হয়েছে, সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্থ করা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননা করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু তাহের চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এ ছাড়া দলের স্থানীয় সকল নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে কোন প্রকার যোগাযোগ না রাখার অনুরোধ করা হয়েছে।

আজকালের কন্ঠ / আলিফ /এমএম