Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৫, ২০২৫ , ১:৫৮ অপরাহ্ণ

ঢাকা-আরিচা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত : ১ ,আহত: ১

লেখকঃ আজকালের কণ্ঠ

সাফায়েত খান, ধামরাই : ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রাতে উপজেলার কসমস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহন মিয়া (৫৫) ও আহতরা সোহেল রানা (৩৫) মামাতো ভাই ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি গ্রামের বাসিন্দা।

ধামরাই ফায়ার সার্ভিস জানায়, সাভারে বিয়ের অনুষ্ঠান থেকে দুজনে মানিকগঞ্জে বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার মোহন মিয়ার মেয়ের বিয়ে হয়েছিল এবং মামাতো ভাইয়েরা ফেরার পথে মর্মান্তিক ঘটনা ঘটে।

তাদের মোটরসাইকেলটি মহাসড়কের কসমস এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়, ফলে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোহন মিয়া মারা যান এবং সোহেল রানা গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে ধামরাই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাই। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আর একজনের চিকিৎসা চলছে।”
কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে, এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। মর্মান্তিক এ ঘটনায় নয়াডিঙ্গী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন