নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলার ০৫নং চন্ডিপুর ইউনিয়নে, চন্ডিপুর সমাজ কল্যাণ পরিষদ ও ব্লাড ব্যাংকের আয়োজনে ৫ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (০৪ জানুয়ারী) সকাল ১০টায় কলারন চন্ডিপুর আদর্শ হাই স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
চন্ডিপুর সমাজ কল্যাণ পরিষদ ও ব্লাড ব্যাংকের সভাপতি মো: ইউনুস আকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরণ করেন ০৫নং চন্ডিপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মশিউর রহমান মঞ্জু।
অএ সংস্থার সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শীত বস্ত্র বিতরণ করেন, সংস্থার প্রধান উপদেষ্টা ও চন্ডিপুর বায়তুল হুদা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরুল আমিন, আরো উপস্থিত ছিলেন অত্র সংস্থার উপদেষ্টাগণ জনাব জাকির হোসেন খলিফা, মো: সাখাওয়াত হোসেন,সোহেল রানা, মাহাবুবুর রহমান ও সংস্থার সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম সহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, চন্ডিপুর সমাজ কল্যাণ পরিষদ ও ব্লাড ব্যাংকের আয়োজনে আজকে যে মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে এটা ২০২১ সাল থেকে এরকম মানবিক সাহায্য ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মতো গুরুত্বপূর্ণ মানবিক কর্মসূচি পরিচলনা করে আসছে। সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এই সংস্থাকে সাহায্য সহযোগিতা করে তাহলে এর কার্যক্রম আরো ব্যাপক প্রসারিত হবে। এলাকার গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে।প্রধান অতিথি এই সংস্থার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে সামনে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।
আজকালের কন্ঠ / নাজমুল / এম