গৌরনদী প্রতিনিধি,এ,এস,মামুন : “নেই পাশে কেউ যার-সমাজসেবা আছে তার” শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গৌরনদীতে।
বরিশাল জেলার গৌরনদী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে গৌরনদী উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে মুক্ত আড্ডায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন,
উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আনন্দ টিভি’র প্রতিনিধি কাজী আলামিন, উপজেলা এনজিও সমন্ময় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী প্রমুখ।