Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২, ২০২৫ , ৬:১৬ অপরাহ্ণ

মহিপুর কারিতাস একর‌্যাব প্রকল্প’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর বেসরকারি সংস্থা কারিতাস বরিশাল অঞ্চল, একর‌্যাব প্রকল্প’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারী) বিকেল মহিপুর থানাধিন নজিবপুর গ্রামে ‘কারিতাস বরিশাল অঞ্চল’ ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী পরিবেশ বান্ধব কৃষি চর্চার মাধ্যমে জলবায়ু সহনশীল অভিযোজন কৌশল বৃদ্ধিতে সক্ষমতা অর্জন (একর‌্যাব) প্রকল্পে’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কারিতাস বরিশাল অঞ্চল, মহিপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম হাওলাদারের সভাপতিত্বে অতিথি ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, মহিপুর ইউ,পি সদস্য আঃ ছোবাহগান প্রমুখ। এসময় কারিতাস একর‌্যাব প্রকল্প’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং মহিপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

সভায় মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠি নিয়ে একর‌্যাব প্রকল্প’র মাধ্যমে যেসকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে সে বিষয়ে অবহিতকরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিউনিটি মোবিলাইজার জেসমিন।

প্রিন্ট করুন