Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২, ২০২৫ , ১২:১১ অপরাহ্ণ

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী, জেঁকে বসেছে শীত

লেখকঃ আজকালের কণ্ঠ

খান মেহেদী : চলতি শীত মৌসুমে সারাদেশের পাশাপাশি রাজধানীতেও শীতের প্রকোপ বেড়েছে। ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে ঘন কুয়াশা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টার পরও নগরীর কিছু জায়াগায় কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। পুরো রাজধানীতে জেঁকে বসেছে শীত।

নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ জনেরা পড়েছে চরম বিপাকে। তারা কুয়াশা ও প্রচন্ড শীতকে উপেক্ষা করে পেটের দায়ে কাজ করতে যেতে দেখা গেছে। দুপুর ১২ টা এখ পর্যন্ত দিনের বেলায় দেখা নেই সূর্যের মুখ। সারা দিনেই আকাশ মেঘলা ও ঘন কুয়াশার চাদরে ঢাকা ।

ফলে দিনের বেলায় মানুষজনের উপস্থিতি ছিল রাস্তা ঘাটে অধিকাংশে অনেক কম। প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারণে রাস্তাগুলো দিয়ে যানবাহন চলাচল ছিল অন্যদিনের চেয়ে কম। অনেকে আবার যানবাহনের হেডলাইট জ্বালিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে দেখা গেছে।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছিল ঢাকায়ও। তবে আজকের পরিস্থিতি অন্যান্য দিনের চেয়ে ভিন্ন। শীত থেকে বাঁচতে সকালে ভারী শীতবস্ত্র পরে অফিসমুখী হয়েছে নগরের মানুষজন।আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সর্বনিম্ন।

 

প্রিন্ট করুন