Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩০, ২০২৪ , ২:০৫ অপরাহ্ণ

কলাপাড়ায় পিকআপ সহ ২০ মন শাপলাপাতা মাছ জব্দ, আটক-৯

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপ সহ বিভিন্ন প্রজাতির ২০ মন শাপলাপাতা মাছ জব্দ করেছে থানা পুলিশ। এসময় পিকআপের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করা হয়। সোমবার ভোররাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মহিপুর মৎস্য বন্দর থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিলো একটি চক্র। পিকআপটি বিশকানি এলাকায় পৌছলে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক জুয়েল রানা (৩২) ও ওই ইনিয়নের ছাত্রদল সভাপতি মো. ইমরান (২৮) সহ একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয়।

খবর পেলে পুলিশ ঘটনাস্থলে পৌছে একটি চাকু, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ ৯ জনকে আটক করে। এছাড়া ২০মন শাপলাপাতা মাছসহ একটি পিকআপ জব্দ করে। জব্দকৃত মাছ বনবিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হয়েছে বলে জানান তিনি।

প্রিন্ট করুন