Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩০, ২০২৪ , ১২:৪৭ অপরাহ্ণ

দুর্নীতির অভিযোগে ইউ পি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলার ০২ নং পওাশী ইউ.পি চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তারই পরিষদের ইউপি সদস্যরা। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জিয়ানগর প্রেসক্লাব মিলনায় তনে ০৩জন ইউ.পি সদস্য এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন, ইউপি সদস্য মো: রফিকুল ইসলাম। এ সময় ইউ.পি সদস্য নাজমুল হাসান ও কবির হোসেন হাওলাদার সাথে ছিলেন।ইউ.পি সদস্য নাজমুল হাসান বলেন,চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার ০৬ জন গ্রাম পুলিশ নিয়োগে ৩০ লক্ষ টাকা, আবাসনের জমি অধিগ্রহণের নামে নিজের ভাইয়ের নামে, নাম মাত্র দামে ক্রয় করা,পরিষদের রাজস্ব খাতের ১℅ এর ১০ লক্ষ টাকা আত্মসাৎ, টিয়ার, কাবিখার একাধিক প্রজেক্ট তৈরি করে নিজের পছন্দের ইউ.পি সদস্যকে দিয়ে কাজ করিয়ে কমিশন খাওয়া, জি.আর এর চাল বিক্রি করে অফিসের মালামাল ক্রয়ের নামে আত্মসাৎ করা, পানির ট্যাংকি বিতরণে অর্থ আদায় ও স্বজন প্রীতি করা,সরকারি রাস্তার গাছ কেটে তা বিক্রি করা সহ তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে।

পিরোজপুর ০২ আসনের সাবেক এমপি জনাব আনোয়ার মঞ্জুর দল জাতীয় পার্টির (জেপি) উপজেলা আহবায়ক হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে ও তার নাম ভাঙ্গিয়ে এসব করেছেন বলে তারা দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে জনাব শাহীন হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ দাখিল করেছে তা আদৌ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমাকে হেও প্রতিপন্ন করার জন্য একটি মহলের ইন্দনে, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে, বহুদিন ধরে তারা এ চক্রান্তে লিপ্ত রয়েছে। গরিবের হক নষ্ট করে খাওয়ার জন্য আমি চেয়ারম্যান নির্বাচিত হইনি, এলাকার মানুষের সেবা করার জন্যই আমি জনপ্রতিনিধি হয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।

প্রিন্ট করুন