Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৯, ২০২৪ , ২:১৫ অপরাহ্ণ

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নি-হত-৬

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশান্ত রায় শেরপুর : শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও জন।

আজ রোববার ২৯ ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

নি-হতদের মধ্যে নারী রয়েছে।শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রিন্ট করুন