মোঃ নাসিরউদ্দিন, রাজশাহী প্রতিনিধি : সিসিবিভিও’র উদ্যোগে এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ প্রশিক্ষণ কক্ষে সিসিবিভিও’র নির্বাহী কমিটি ও উপ-কমিটিসমূহের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মো: আবদুস সালাম। সভাটি সঞ্চালনা করেন সিসিবিভিও’র সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান মো: সারওয়ার-ই-কামাল।
সভার আলোচ্য বিষয়সমূহ ছিল সংস্থার ভিশন, মিশন, মূল কৌশলগত ধারণা, সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য, কর্ম-পরিধি ও কর্ম-দ্ধতি, সংস্থার সদস্য হওয়ার যোগ্যতা ও সদস্য হওয়ার নিয়মাবলী, সংস্থার বিভিন্ন সদস্য চাঁদা, দায়িত্ব ও অধিকার, সংস্থার সদস্য পদ স্থগিত ও বাতিলকরণ, সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব ও কর্তব্য, কর্মসূচি বাস্তবায়ন পর্যবেক্ষণ উপকমিটি।
আর্থিক ব্যবস্থাপনা উপকমিটি, সাংস্কৃতিক উপকমিটি, শিক্ষা ও গবেষণা উপকমিটি, আইনী সচেতনতা ও সহায়তা উপকমিটির ভূমিকা, চলমান কর্মসূচি সম্পর্কে অবহিতকরণ ও উক্ত বিষয়বস্তুর উপর মুক্ত আলোচনা করা হয়। উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন খো: মো: আবুল কালাম আজাদ, মারজানা সাবিহা, আরিফা বেগম, এড: ইসমাইল হোসেন বিপ্লব ও মো: গোলাম সারওয়ার।