Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৮, ২০২৪ , ৪:১১ অপরাহ্ণ

বরিশালে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ২০ জন নি-হত-১

লেখকঃ আজকালের কণ্ঠ

জামাল কাড়াল বরিশাল : বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুইটি বাস ও তেলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১ দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র জানযটের সৃষ্টি হয়েছে।

ফলে চরম ভোগান্তিতে পরেছেন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, ‘‘যাত্রীবাহী শ্যামলী ও এস.ই পরিবহনের দুইটি বাসের সাথে তেলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষ হয়। খবরপেয়ে ১৩ জন যাত্রীকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ।

প্রিন্ট করুন