Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১০:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৮, ২০২৪ , ৩:০৯ অপরাহ্ণ

একমি কোম্পানির আয়োজনে তারাগঞ্জে পল্লি চিকিৎসদের আলোচনা সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

সোহেল রানা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার প্রাণী পল্লি চিকিৎসকদের নিয়ে একমি ল্যাবরেটিজ লিমিটেডের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮শে ডিসেম্বর উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদ হলরুমে একমি ল্যাবরেটিজ লিমিটেডের আবিস্কার কৃত নিত্য নতুন ঔষধের গুণগত মান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা প্রাণী সম্পদ অফিসের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তা আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একমি ল্যাবরেটিজ লিমিটেডের রিজোনাল ম্যানেজার আব্দুল মজিদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার সঞ্জিত কুমার ও তারাগঞ্জ মুন ফার্মেসির স্বত্বাধিকারী এমদাদুল হক সরকার। ঔষধের গুণগত মান সম্পর্কে আলোচনা করেন, একমি ল্যাবরেটিজ লিমিটেডের ড. আবু বক্কর সিদ্দিক।

প্রাণী পল্লী চিকিৎসক আলহাজ্ব মহাসিন মিয়া, মুসা প্রামানিক, আব্দুল জলিল, আনিচুল ইসলাম, জহুরুল হক, আশরাফুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন