মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর উপজেলা জাসাস কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
গত শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল০৪টা থেকে রাত ১০টা পর্যন্ত শহীদ ফজলুল হক মাঠে জাসাস কর্তৃক আয়োজিত এ আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ।
উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো: ওবাইদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক,কেন্দ্রীয় বিএনপি নেতা, শিক্ষক নেতা, ও সাংবাদিক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জাসাসের সভাপতি মো: জাহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জাসাসের সাধারণ সম্পাদক এডভোকেট খায়রুল ইসলাম শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ,সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার,যুগ্ম আহবায়কদ্বয় মস্তান হাফিজ ও এইচ এম. ফারুক হোসেন।
উপজেলা যুবদলের আহবায়ক আতিকুল ইসলাম, সদস্য সচিব খায়রুল ইসলাম লাবলু, ছাত্রদলের সাবেক সভাপতি সাহিদুল ইসলাম শহীদ,উপজেলা তাঁতীতলের সদস্য সচিব নুরুল ইসলাম শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম,উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন হোসেন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার দর্শক ও অনুসারীগণ ।
অনুষ্ঠান প্রথমে দলীয় সংগীত দিয়ে শুরু হয়,এরপর আলোচনা সভা, শেষে জেলা ও উপজেলার শিল্পীগন সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।