Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৮, ২০২৪ , ১১:৪৫ পূর্বাহ্ণ

রাণীনগর প্রেসক্লাবের নতুন সভাপতি হারুন এবং সাধারণ সম্পাদক সাহাজুল

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি) : নওগাঁ জেলার রাণীনগর প্রেসক্লাবের আগামী ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যক্ষ মো: হারুনূর রশিদকে সভাপতি এবং সাহাজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

গত শুক্রবার(২৭ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব ভবনে এই কমিটি ঘোষনা করেন বর্তমান প্রেসক্লাব সভাপতি মো:ওহেদুল ইসলাম মিলন।

এদিন সকাল ১০টায় থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর পর বিকেলে প্রেসক্লাবের বর্তমান সভাপতি মো:ওহেদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ২০২৫-২৬সালের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক সংগ্রাম ও সাত মাথা পত্রিকার রাণীনগর প্রতিনিধি অধ্যক্ষ মো: হারুনূর রশিদকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার রাণীনগর প্রতিনিধি সাহাজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে কাজী আনিছুর রহমান ও মামুনুর রশিদ,যুগ্ন সাধারণ সম্পাদক পদে এ বাশার চঞ্চল ও জুনায়েদ রহমান চন্দন,অর্থ সম্পাদক হারুনূর রশিদ, দপ্তর সম্পাদক আফজাল হোসেন,প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরী এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মো: ওহেদুল ইসলাম মিলন,শাহরুখ হোসেন আহাদ,এসএম সাইফুল ইসলাম ও সাইফুল ইসলাম শাহীনকে নির্বাচিত করা হয়েছে।

প্রিন্ট করুন