সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : দাবি করা চাঁদা না দেওয়ায় দোকানঘর ভাঙচুরের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে দ্রুত বিচার আইনে থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন বরসড়া গ্রামের কৃষক হায়দার আলী।মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের সেগুয়া বাজারে মাসুদ মিয়ার সেলুন দোকানে পাশের মাইজবাড়ি গ্রামের পারভেজ মিয়া দীর্ঘদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে মাসুদ মিয়ার সেলুন দোকানে পারভেজ মিয়া ও তার দলবল নিয়ে মাসুম মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
দাবি করা চাঁদা চেয়ে না পাওয়ায় পারভেজ ও তার দলবল দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও পুলিশ যৌথ অভিযান দিয়ে পারভেজ আলীকে (২২) গ্রেপ্তার করে।
এ ঘটনায় সেঙ্গুয়া বাজারের সেলুন দোকানের মালিক মাসুদ মিয়ার বাবা কৃষক হায়দার আলী বাদী হয়ে পাঁচজনকে এজাহার নামীয় আসামি করে দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করেন। অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জনকে এ মামলায় আসামি করা হয়।
মামলার এজাহার নামীয় আসামিরা হলেন মাইজবাড়ি গ্রামের পারভেজ আলী (২২), মিনহাজ (২২), রাজু(২৩), আলম (২১) ও নুরেন (২২)। আজ শুক্রবার দুটো বিচার আইন মামলার আসামি পারভেজ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী বরসড়া গ্রামের কৃষক হায়দার আলী বলেন, রাধা না দেওয়ায় দোকান ভাঙচুর করায় থানায় মামলা করেছি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদনিয়া বলেন, চাঁদার অভিযোগে দোকান ভাঙচুর করায় ১০ জনের বিরুদ্ধে থানায় দুটো বিচার আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
শফিকুল ইসলাম