Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৬, ২০২৪ , ১০:৪৪ পূর্বাহ্ণ

আবারাে ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

বায়েজিদ আহমেদ জোনায়েত : সোমবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সেক্রেটারি নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পিয়াল হাসান ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পায় মো: মিল্লাত হোসেন।

ছাত্রদলের পকেট কমিটির বিরুদ্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে পদ বঞ্চিত ও পদ প্রত্যাশী নেতাকর্মীরা। এর কিছুক্ষন পর সন্ধ্যায় তারা কলেজের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা।স্লোগানে বলেন, টাকা দিয়ে কমিটি মানি না মানবো না ,তারেক রহমানের ছাত্রদলে বৈষ্যমের ঠাঁই নাই,পকেট কমিটি মানি না মানবো না।

অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক অ্যাকশন। তাজবিউল হাসান ও শফিকুল ইসলামের নেতৃত্বে ঢাকা কলেজ ছাত্রদলের পদ-বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ করো।স্লোগানে স্লোগান ফুষে উঠে পুরো ক্যাম্পাস। সময় বিক্ষিপ্তকারীদের কে ছত্রভঙ্গ করার লক্ষ্যে ককটেল নিক্ষেপ করে দুরবিত্তরা।কেন্দ্রীয় সভাপতি-সেক্রেটারিকে দায়ী করলেন পদবঞ্চিতরা।

ঢাকা কলেজের সামনে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। ছাত্রদলের পদবঞ্চিত একটি অংশ এই ঘটনার জন্য সরাসরি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়ী করেছেন।তাদের দাবি, নেতৃত্বের অভ্যন্তরীণ সংকট এবং পদবঞ্চিতদের দাবিকে উপেক্ষা করার ফলেই এমন ঘটনা ঘটেছে। তারা অভিযোগ করেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব সংগঠনের ভেতরে বিভাজন সৃষ্টি করছে। পদবঞ্চিতদের বিক্ষোভ বন্ধ করতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে দাবি করেছেন। কেন্দ্রীয় নেতা ও তাদের অনুসারীদের দুষছেন তারা।

শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান দাবি বলেন, আমাদের পদবঞ্চিতদের বিক্ষোভ বন্ধ করতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। কেন্দ্রীয় নেতা রাকিব এবং নাসির ও তাদের অনুসারীদের দুষছেন তারা।

এ বিষয় ঢাকা কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গাজী হোসাইন মাহামুদ গণমাধ্যমকে বলেন,৫ আগস্টের পর আমার ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ। জুলাই- অগাস্ট বিপ্লবের মতো আবারে এ রকম নেক্কার জনক ঘটনা ঘটেছে।এটা খুবি দু:খ জনক যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

প্রিন্ট করুন