আত্রাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামি'র সূধী সমাবেশ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আত্রাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামি’র সূধী সমাবেশ অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
আত্রাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামি’র সূধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃআরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি) : নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামি’র সূধী সমাবেশ ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৫ডিসেম্বর) বিকেলে সরকারি মোল্লা আজাদ কলেজ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামি উপজেলা শাখা আয়োজিত সূধী সমাবেশে ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শাখার জামায়াতে আমির মো.খবিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বাংলাদেশ জামায়াত ইসলামি’ সূধী সমাবেশ ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ঢাকা সুপ্রিম কোর্ট এর ব্যারিস্টার আ.স.ম শাহরিয়ার কবির । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মো.মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন-চাঁপাইনবাবগঞ্জ ইসলামি ব্যাংক বাংলাদেশ শাখার পি.এল.সি,এস.এ.ভি.পি ম্যানেজার আবু সাঈদ আব্দুল্লাহ।

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি এ্যাড.আঃ রাকিব।রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল শাখার ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইন্জিনিয়ারি মো.এনামুল হকসহ প্রমুখ।

সন্ধ্যায় ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাফসীরুল কোরআন মহফিল অনুষ্ঠিত হয়।