Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৫, ২০২৪ , ৫:২৭ অপরাহ্ণ

সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পল্টন মডেল থানার বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।এর আগে গত ১৮ ডিসেম্বর শুনানি শেষে আদালত এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ৬ অক্টোবর রাজধানীর রমনা এলাকা থেকে নজিবুর রহমানকে গ্রেফতার করে পুুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর করেন। কার্যালয়ের আশেপাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

প্রিন্ট করুন