রব্বানী জেলা প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার ২ নং ভেরভেরী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাঝাপারা নামক এলাকায় নীহা রঞ্জন আনুমানিক (৭৫)গত ২৩ শে ডিসেম্বর সোমবার মোবাইল কিনতে টাকা না দেওয়ায় দাদু- নাতি হাতাহাতি হয়।
এসময় নাতি শ্রী রুপম রায় আনুমানিক (২৫) তার দাদুর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করার চেষ্টা করে। শ্রী নিহা রঞ্জন চিৎকার করায় পরিবারে লোকজন বুজতে পেরে শ্রী নিহা রঞ্জন কে নীলফারী সদর হাসপাতালে ভর্তি করান।
গুরুতরো দগ্ধ হাওয়ায় শ্রী নিহা রঞ্জন কে সদর হাসপাতাল থেকে রিলিস করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আশোঙ্কা জনক অবস্থায় বেশি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ তারিখ মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জানা যায় প্রেট্রল দিয়ে দাদুকে মারার চেষ্টা করে নাতি শ্রী রুপম রায়। ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রায়হান আলীর কাছে জানতে চাইলে বলেন আমি এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনা স্থলে যাই। ঘটনা স্থলে গিয়ে তার পরিবারের লোকদের কাছে জানতে পারি শ্রী নীহা রঞ্জনকে দগ্ধ অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খানসামা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমূল হক, দৈনিক আজকালের কন্ঠকে বলেন, লাশকে এখন দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্তা গ্রহণ করা হবে বলে জানান।