Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৫, ২০২৪ , ১:০৪ অপরাহ্ণ

হাসপাতালে ভর্তি নির্মাতা অরুণ রায়

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : সংকটজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবাংলার জনপ্রিয় নির্মাতা অরুণ রায়। গত তিনদিন ধরে সেখানেই চিকিৎসাধীন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছেন অরুণ রায়। তার ইমিউনিটি বেশ কম। এ কারণে সামান্য শ্বাসনালির সংক্রমণ থেকেই নিউমোনিয়া হয়ে গেছে নির্মাতার।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে অরুণ রায়ের। একটা সময় কেমোথেরাপি চলাকালীনও শুটিংয়ের কাজ চালিয়ে গেছেন এই নির্মাতা।

অরুণ রায়ের এই মনের জোর অনেকের অনুপ্রেরণা বলা চলে। ‘এগারো’, ‘চোলাই’, ‘বিনয়-বাদল-দীনেশ’, ‘হীরালাল’, ‘বাঘাযতীন’র মতো নজরকাড়া সিনেমা নির্মাণ করেছেন তিনি।

প্রিন্ট করুন