Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৫, ২০২৪ , ১০:৩২ পূর্বাহ্ণ

কেরাণীগঞ্জে বাস চাপায় যুবকের মৃ-ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

মো.মাহবুব আলী, কেরাণীগঞ্জ : কেরাণীগঞ্জে বাস ও মোটর-সাইকেলের মুখামুখি সংঘর্ষে সোহাগ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার কেরানীগঞ্জ মডেল থানাধিন রোহিতপুরে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ স্থানীয় মুগারচর গ্রামের রমজান আলীর ছেলে।

সে বাড়ি হতে তার কর্মস্থলের পথে রওনা দিয়েছিল। প্রত্যক্ষদর্শী জাফর হাওলাদার জানান, মোটরসাইকেলটি নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরীর দিক থেকে এবং নবকলি পরিবহনের বাসটি গুলিস্তান থেকে নবাবগঞ্জের দিকে যাচ্ছিল ।

বাসটি রোহিতপুর ব্রিজ পাড় হয়ে কেয়ার কর্নানের সামনে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা মোটর-সাইকেলটিকে ধাক্কা দেয়, এতে সে রাস্তায় পড়ে যায় এবং বাসের পেছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, বেপরোয়া বাসের ধাক্কায় সোহাগ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাস ও চালকে আটক করেছে।

প্রিন্ট করুন