ঢাকা মেট্রোকে উড়িয়ে শিরোপা রংপুরের | Daily AjKaler Kontho

ঢাকা মেট্রোকে উড়িয়ে শিরোপা রংপুরের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ন
ঢাকা মেট্রোকে উড়িয়ে শিরোপা রংপুরের

স্পোর্টস ডেস্ক : এনসিএল টি-টোয়েন্টির শিরোপা নির্ধারণী ম্যাচে বোলিংয়েই কাজটা সহজ করে রেখেছিল রংপুর। ঢাকা মেট্রোকে গুড়িয়ে দিয়েছিল মাত্র ৬২ রানে। সহজ লক্ষ্যে শুরুটা ভালো না হলেও ম্যাচ জিততে খুব একটা বেগ পেতে হয়নি রংপুরকে। ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে শিরোপা নিশ্চিত করে রংপুর।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে রংপুর। সিলেটে লড়াইয়ের আভাস মিলে তাতে। তবে এরপর আর খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকা মেট্রোর বোলাররা।

তানভিরের সঙ্গে জুটি গড়ে রংপুরের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আনামুল হক। দলীয় সর্বোচ্চ ১৪ রান আসে তার ব্যাট থেকে। ঢাকা মেট্রোর হয়ে দুই উইকেট নেন আলিস আল ইসলাম।

শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ৬২ রানে অলআউট হয় ঢাকা। যেখানে দলীয় সর্বোচ্চ ১৪ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে। রংপুরের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মুকিদুল মুগ্ধ ও আলাউদ্দিন বাবু।