Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৪, ২০২৪ , ৪:১৩ অপরাহ্ণ

বরিশালে চোরাই গরু- ছাগল-মহিষ উদ্ধার অভিযানে গিয়ে ০৪ পুলিশ সদস্য আহত

লেখকঃ আজকালের কণ্ঠ

জামাল কাড়াল, বরিশাল : বরিশালের হিজলা উপজেলার প্রত্যন্ত চরে চোরাই গরু-ছাগল-মহিষ উদ্ধার এবং চোর গ্রেপ্তারে অভিযানে গিয়ে হামলায় আহত হয়েছেন পুলিশের চার সদস্য। সোমবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার চুনার চরে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- কাজিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, পিএসআই আব্দুর রহিম ও কনস্টেবল মো. শাহীন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মেঘনা নদী-বেষ্টিত চুনার চর হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার সীমান্ত এলাকা। গ্রামটি দুর্গম এলাকা হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল ও মহিষ চুরি করে এখানে মজুত করা হয়। গত ৫ আগস্টের পর থেকে ৬০০ থেকে ৭০০ গরু-মহিষ ও ছাগল চুরি হয়। সিংহভাগ ওই গ্রামে রাখা হয়েছে। গরু-ছাগল ও মহিষ চুরির হোতা রুবেল ডাকাত।

গরু-ছাগল ও মহিষ চুরির বিভিন্ন মামলার আসামি তিনিওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রুবেল ডাকাতের বাসায় চোরাই গরু-ছাগল ও মহিষ রয়েছে। এগুলো উদ্ধার এবং রুবেলকে গ্রেপ্তারে রাত সাড়ে ১২টার দিকে থানার ১১ জন পুলিশ সদস্য অভিযানে যান। এ সময় চুরিতে জড়িত লোকেদের সঙ্গে গ্রামবাসী সশস্ত্র অবস্থায় পুলিশের আভিযানিক দলের ওপর হামলা করে। তখন পুলিশের দলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

খবর পেয়ে হিজলা থানার অতিরিক্ত পুলিশ সদস্যসহ পাশের মেহেন্দিগঞ্জ ও কাজির হাট থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালান। রাত আড়াইটার দিকে আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়।আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রিন্ট করুন