মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ৫ম ইন্দুরকানী উপজেলা কাপ কাম্পুরী ২০২৪ইং ০৫দিন ব্যাপী(২২ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর) অনুষ্ঠান রবিবার বিকেলে উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে উদ্বোধন ঘোষণা করেন ও বক্তব্য রাখেন বাংলাদেশে স্কাউটস এর উপজেলা সভাপতি, উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান বিন মুহাম্মদ আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মো: হেলাল উদ্দিন গাজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক, শিক্ষক নেতা ও সাংবাদিক নেতা এম.আহসানুল হক ছগির।আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটসের কমিশনার ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম.লোকমান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পায়রা ও বেলুন উড়িয়ে ৫ম ইন্দুরকানী উপজেলা কাপ ক্যাম্পুরী ২০২৪ ইং এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপজেলার ৩৯ টি স্কুলের স্কাউটসের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ, প্রাণ চাঞ্চল্য ও দৃষ্টিনন্দন করে তোলেন।