আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৬ জানুয়ারি থেকে। এর আগে ৪ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন।
তিনি বলেন, আমরা আগামী ৪ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে নবীন বরণ এবং ৫ জানুয়ারি অনুষদ ভিত্তিক নবীনবরণের আয়োজন করা হয়েছে। এরপরে ৬ জানুয়ারি থেকে সকল অনুষদে একযোগে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।
উল্লেখ্য, বাকৃবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বশরীরে ভর্তি কার্যক্রম ৯-১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ বছর ৬টি অনুষদে ১১১৬ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।