মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কৃতি সন্তান, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, পি কে এস এফ এর চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জনাব জাকির আহমেদ খানের সাথে পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ এর আয়োজন করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব জাকির আহমেদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম হোসেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক, কেন্দ্রীয় নেতা, শিক্ষক নেতা ও সাংবাদিক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী,সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, বীর মুক্তিযোদ্ধা ও সনাকের অহবায়ক এম এ রব্বানী ফিরোজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শফিউল ইসলাম বাচ্চু ও আরিফ মোস্তফা সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে জনাব জাকির আহমেদ খান কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।