চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরী থেকে অপহৃত এক শিশুকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।
এ সময় ওই শিশুর এক অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার অপহরণকারী মমিনুল ইসলাম সোহাগ (২৩) সুনামগঞ্জের ছাতক থানার ভাতগাঁও এলাকার আব্দুল হামিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করি ও অপহরণকারী মমিনুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করি। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।