Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২১, ২০২৪ , ৩:৩৪ অপরাহ্ণ

টেকনাফে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দীর্ঘদিন ধরে পালাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তি হলেন, টেকনাফের হ্নীলা ইউপির সিকদার পাড়া এলাকার বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (৫০)

গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ইউপির হ্নীলা স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এমন তথ্য নিশ্চিত করেন মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জিআর নং ১০৭/২০০২ , ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) এর ৩ (খ) এর দীর্ঘদিন যাবত পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিকে হ্নীলা ইউপির হ্নীলা স্টেশন হইতে এসআই নিঃ মাসুম ফরহাদ এর সহযোগী ফোর্সের সহায়তায় উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, উক্ত আসামিকে বিজ্ঞ আদালতে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ও ১০,০০০ টাকা অর্থদণ্ড, এবং অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

প্রিন্ট করুন