আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৯ ঘণ্টা টোল ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।
আজ শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম) এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানী ঢাকায় আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে আজ দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ছাড়াই এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।