মো:নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলায় অবস্থিত তেজদাসকাটি কলেজে ৩০ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ০২দিন ব্যাপী অনুষ্ঠান ও কর্মসূচি গত শুক্রবার(২০ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।
বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন,কলেজ গভর্নিং বডির সভাপতি ও সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ আশরাফুল আলম খান।প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো: মোফাজ্জেল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো: ইউনুস আলী সিদ্দিকী। অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার দিনব্যাপী রেলি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত থেকে সকল অনুষ্ঠান ও কর্মসূচি পরিচালনা ও দিকনির্দেশনা দেন কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য জনাব মো: আলমগীর হোসেন।
উল্লেখ্য যে, অধ্যক্ষ আলমগীর হোসেন এর বাবা বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুস সোবহান সাহেব সদর উপজেলার তেজদাসকাটিতে ১৯৯৫ সালে তেজদাসকাটি কলেজ নামে অত্র প্রতিষ্ঠান টি প্রতিষ্ঠা করেন।