Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২০, ২০২৪ , ৩:২৮ অপরাহ্ণ

২৫ হাজার‌ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো কেডিএস গ্রুপ

লেখকঃ আজকালের কণ্ঠ

চট্টগ্রাম ব‍্যুরো: দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষরা অত্যধিক কষ্ট পাচ্ছেন। শীত এলেই তারা ঠান্ডায় কাতর হয়ে যায়, খাবার থেকেও তাদের শীত নিবারণ করা জরুরি হয়ে পড়ে। তীব্র শীতে আমাদের দায়িত্ব শীতার্তদের জন্য কিছু করা।

আজ ২০ ডিসেম্বর শুক্রবার সকালে পটিয়া সাঁইদাইর গাউসিয়া দিলওয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ২৫ হাজার শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান উপরোক্ত মন্তব্য করেন। পটিয়া উপজেলার সাঁইদার, বুধপুরা, জিরি, হরিণখাইন, কাশিয়াইশ, আশিয়া, গোরনখাইন, মহিরা, ভান্ডারগাঁও, বেলখাইন, বরলিয়া, কুসুমপুরা, বিনিনিহারা, কৈয়গ্রাম, মালিয়ারা, মহিরা, কর্তলা, পিঙ্গলা, পুরিক্তা, উত্তর দেয়াং সহ ১৭ ইউনিয়ন এর প্রায় ২৫ গ্রামের অসহায় শীতার্তরা শীতবস্ত্র পেয়েছেন।

আলহাজ্ব খলিলুর রহমান আরো বলেন, মানবতার সেবা করা সবচেয়ে বড় এবাদত। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান সহ সবাইকে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। তাই আসুন, তাদের দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেই। তাদের জন্য শীতবস্ত্র ব্যবস্থা করি। আমাদের একটু সহায়তায় তারা তাদের কষ্ট লাঘব করতে পারবে। আমরা গরিব, অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকব।

এ সময় উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমেদুল হক আহমদ, মোঃ: হাসেম চৌধুরী, এবিটসের সভাপতি ইদ্রিচ অপু, সাইফুল ইসলাম, কেডিএস গ্রুপের কাজল বড়ুয়া প্রমুখ।

প্রিন্ট করুন