
সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হয়ে এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আ:জা:মু আহসান শহীদ সরকার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী , উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী, সেক্রেটারী খায়রুল ইসলাম
প্রমুখ। কৃষি মেলায় মোট ২০টি প্রদর্শনী স্টল বসেছে।
আপনার মতামত লিখুন :