মোঃ জয়নাল আবেদীন, আলীকদম বান্দরবান : বান্দরবান জেলার আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে।
আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ১১ ঘটিকায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে আলীকদমের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবার’সহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা।
আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের খাবার বিল, তাৎক্ষণিক অনুদান ও চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক অনুদান প্রদান’সহ সর্বমোট ২,৯৮,৮৮৬.০০ (দুই লক্ষ আটানব্বই হাজার আটশত ছিআশি মাত্র) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর মোঃ পাভেল মাহমুদ রাসেল, জোনাল স্টাফ অফিসার, আলীকদম সেনা জোন।
এসময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।
উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে।