Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৯, ২০২৪ , ১:০৬ অপরাহ্ণ

বরিশাল রেঞ্জের ডিআইজির অংশগ্রহণে বার্ষিক কুচকাওয়াজ ও কল্যাণ সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও কল্যাণসভা ২০২৪ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯.৩০ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মনজুর মোরশেদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ মুকিত হাসান খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া মঠবাড়িয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম সহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগন।

প্যারেড পরিদর্শনকালে ডিআইজি ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা, মূল্যায়ন, শারীরিক ফিটনেস, এবং টার্স আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। ডিআইজি প্যারেড পরিদর্শন শেযে উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেস রুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রিন্ট করুন