ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ইউপি সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারন দাবিতে ঝালকাঠির নলছিটি উপজেলা ২নং মগড় ইউনিয়ন পরিষদের সেবা বঞ্চিত এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
গত (১৮ই ডিসেম্বর বুধবার) দুপুরে ইউনিয়ন পরিষদের সামনের সড়কে নাগরিক সেবা বঞ্চিত সর্বস্তরের জনগন ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মোঃ রাসেল খান, সেলিম আহম্মেদ, মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্যরা। বক্তারা বলেন, ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পরে ২নং মগড় ইউনিয়ন চেয়ারম্যান পালিয়ে গিয়েছে।
বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ জামাল মল্লিক ও সচিব মোঃ রাসেল ইউনিয়ন পরিষদে বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি নৈরাজ্য করছে। শহীদদের ও রাষ্ট্রের অমর্যাদা করে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করেনি।
সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের কোন নাগরিক সেবা পাচ্ছেনা। তাই দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব কে দ্রুত অপসারনের দাবি করেন বিক্ষোভ কারীরা।