Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৯, ২০২৪ , ১০:৫০ পূর্বাহ্ণ

সোনার দাম আবারাে বাড়ল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দেশের বাজারে সোনার দাম কমানোর চার দিনের মাথায় ফের বাড়ানো হয়েছে।সব থেকে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে এবার সর্বোচ্চ দুই হাজার ৮৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

গত বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (১৯ ডিসেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ১৪ ডিসেম্বর সোনার দাম কমানো হয়।তখন ভরিতে সর্বোচ্চ ১৭৭৩ টাকা কমানো হয়েছিল।আজ (১৮ ডিসেম্বর) দাম বাড়ানোর ঘোষণা দেওয়ায় আগামীকাল (বৃহস্পতিবার) সব থেকে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ১৯৪ টাকা।১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩০ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৪ হাজার ৪৭৮ টাকা।

প্রিন্ট করুন