মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সম্মেলন/২৪ মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সভাপতিত্ব করেন সমিতির উপজেলা আহবায়ক অমল কৃষ্ণ সাহা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ও ঔষধ বিপনীর স্বত্বাধিকারী আলহাজ্ব হারুনুর রশিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিরাজ,অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আলতাফ হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন গাজী, প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খানসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি, উপজেলার বিভিন্ন হাট বাজারের ফার্মাসিস্ট, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।

সম্মেলনে ইন্দুরকানি বাজারের কোহিনুর মেডিকেল হলের স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমানকে সভাপতি ও ঘোষেরহাট বাজারের বিসমিল্লাহ মেডিসিন হাউজের স্বত্বাধিকারী কামরুল আহসান সোহাগকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় ও ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ (চন্ডিপুর),সাংগঠনিক সম্পাদক দ্বয় আবু বকর সিদ্দিক (বালিপাড়া) ও মোহাম্মদ সিরাজুল ইসলাম (ইন্দুরকানি), প্রচার সম্পাদক মোঃ রুম্মান হোসেন (চন্ডিপুর), দপ্তর সম্পাদক আলী হায়দার(ইন্দুরকানি),সহ দপ্তর সম্পাদক কামরুল ইসলাম (ঘোষেরহাট), ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন (বালিপাড়া) সহ মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ০২ বছরের জন্য নির্বাচিত করা হয়।