Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৮, ২০২৪ , ১:২৪ অপরাহ্ণ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

চট্টগ্রাম ব‍্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চট্টগ্রামে ছোটন বিশ্বাস প্রকাশ সেতু নামে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হালিশহর বড়পোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ (বুধবার) র‍্যাব-৭’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ছোটন বন্দর থানাধীন আকমল আলী রোড এলাকার দ্বিজেন্দ্র লাল বিশ্বাসের ছেলে।

র‍্যাব জানায়, বন্দর থানার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছোটন বিশ্বাসকে হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি ১২ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন।

প্রিন্ট করুন