Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৮, ২০২৪ , ১০:০৮ পূর্বাহ্ণ

ডোমারে ট্রাক ও ব্যাটারিচালিত মিথিলার সংঘর্ষে একজন নি-হত

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডোমারে দ্রুতগতির ট্রাক ও ব্যাটারিচালিত মিথিলার সংঘর্ষে ভোলা (৩৮) নামের এক ব্যক্তি নি-হত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

গত মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ বাজার সংলগ্ন ডোমার-দেবীগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, আনুমানিক সকাল পৌনে ১০টায় ডোমারের দিকে ব্যাটারিচালিত মিথিলাটি ইউনিয়ন পরিষদ বাজার আসলে দেবীগঞ্জ গামী দ্রুতগতির একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ভোলা নামের ঐ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নি-হত মো. ভোলা পঞ্চগড়ের বোদা উপজেলার চিলাপাড়া এলাকার মৃত আজমল হোসেনের ছেলে। আর আহতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মেকারপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে জমশের আলী (৪৫) ও বোদা উপজেলার চিলাপাড়া এলাকার জামাল মিয়া (৫০)।

প্রিন্ট করুন