Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৪ , ৫:৪১ অপরাহ্ণ

খাদ্য অধিদপ্তরে বদলি বানিজ্য, দূর্নীতির অভিযােগ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল বিভাগ বরিশাল। বদলিজনিত কারণে, জনাব মোঃ মামুনুর রশিদ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল বিভাগ বরিশাল এর বিরুদ্ধে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ।

তিনি খাদ্য অধিদপ্তরে কর্মকর্তা ও কর্মচারীর বদলি পদায়ন নীতিমালা ২০১৯ এর ২ অনুচ্ছেদ (ঘ) এর নীতিমালা অনুসরণ না করে এবং সরকারি নীতিমালা তোয়াক্কা না করে ০৯/১২/২০২৪ইং তারিখ ১৯১৭নং স্মারকে মোঃ আলমগীর হোসেন প্রধান সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক বরিশালকে পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে বদলি করেন ।

বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল অর্থের বিনিময়ে এই বদলীর আদেশ করেন। মোঃ আলমগীর হোসেন জেলাখাদ্য নিয়ন্ত্রক দপ্তরে পটুয়াখালী কার্যরত থাকাকালীন তাহার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং কর্মকর্তা কর্মচারীর সাথে খারাপ আচরণ করার কারণে, তাহার বিরুদ্ধে অভিযোগ করা হয়।

তৎপ্রেক্ষিতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল এর নির্দেশে জনাব গোলাম কিবরিয়া ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক, বরগুনা তদন্ত কমিটির মাধ্যমে তদন্তকারী তদন্ত করে মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দাখিল করেন। যাহা বর্তমানে তদন্ত ও মামলা শাখা প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরে জমা আছে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে পরিচালক প্রশাসন খাদ্য অধিদপ্তর এর নির্দেশে তৎকালীন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল জনাব ইকবাল বাহার চৌধুরী ২৫/১০/২০২৩ইং তারিখ ৫৫৪৩ নং স্মারকে ঝালকাঠি জেলা খাদ্য অফিসে শূণ্য (০) পদে মোঃ আলমগীর হোসেনকে বদলী করেন ।

যোগদানের পর ঠিক ৮ মাস পর তৎকালীন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল জনাব মোঃ জহিরুল ইসলাম ০৪/০৬/২০২৪ ইং তারিখ ১০৩৫ নং স্মারকে জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর বরিশাল শূণ্য(০) পদে বদলী করেন । বরিশাল জেলা খাদ্য অফিসে যোগদান করার পর ৬ মাস পর বর্তমান আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল তিনি আর্থিক সুবিধা নিয়ে ০৯/১২/২০২৪ ইং তারিখ ১৯৭৭ নং স্মারকে পূনরায় জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর পটুয়াখালীতে বদলী করেন ।

মোঃ আলমগীর হোসেনকে প্রশাসনিক কারনে বদলী করা হয়েছে, সেই পূর্বের একই পদে একই স্থানে বদলী করা সরকারী নীতিমালা বর্হিভূত এবং বেআইনী। মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে মানবিক কারনে বিভাগীয় মামলা না করে তদন্ত শাখা গত ২১/১২/২০২৩ ইং তারিখ ১০৯৫ নং স্মরকে চিঠির মাধ্যমে কঠোর মনিটরিং এর আওতায় রাখার জন্য আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশালকে নির্দেশ দেন এবং মোঃ আলমগীর হোসেনকে সতর্ক করেন ।

মোঃ আলমগীর হোসেন ০১/১২/২০১৪ ইং তারিখ হইতে ২৯/০৬/২০২২ ইং তারিখ পর্যন্ত দীর্ঘ ৯ বছর পর্যন্ত পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে কার্যরত ছিলেন। গত ২৮/০৬/২০২২ ইং তারিখ ৭১৫ নং স্মারকে পদোন্নাতীর কারনে জেলা খাদ্য নিয়ন্ত্রক বরিশাল দপ্তরে শূণ্য (০) পদে যোগদান করে সংযুক্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে পটুয়াখালীতে যোগদান করেন।

প্রিন্ট করুন