Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৪ , ৪:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামে চান্দগাঁওয়ে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

লেখকঃ আজকালের কণ্ঠ

চট্টগ্রাম ব‍্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা হলো রিয়াজ উদ্দিন সিকদার। রিয়াজ সাতকানিয়া উপজেলার মনেয়াবাদ এলাকার নুরুল ইসলাম সিকদারের ছেলে।

অপরজন মো. শওকত আলী বাপ্পী বোয়ালখালী উপজেলার কদুরখীল এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।মঙ্গলবার সকালে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বহদ্দারহাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রিন্ট করুন