Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৪ , ৪:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামে পাহাড়তলীতে পিকআপের ধাক্কায় বাইক চালক নি-হত

লেখকঃ আজকালের কণ্ঠ

চট্টগ্রাম ব‍্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে পিকআপের ধাক্কায় মো. সজীব নামে এক বাইক চালকের মর্মান্তিক মৃ-ত্যু হয়েছে।

নি-হত সজীব পাহাড়তলী থানাধীন সাগরিকা রোড এলাকার ফরিদ আহম্মদের ছেলে।মঙ্গলবার দুপুরে সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, বিটাক মোড় সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের সামনে সকালে একটি পিকআপ মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই সজীবের মৃ-ত্যু হয়। আমরা পিকআপভ্যান ও চালককে আটক করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন