Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৪ , ৫:৪৪ অপরাহ্ণ

মহান বিজয় দিবসে বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের শ্রদ্ধা

লেখকঃ আজকালের কণ্ঠ

জামাল কাড়াল বরিশাল : বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বরিশাল ডিসি অফিস সংলগ্ন বিজয় স্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সংবাদকর্মীরা।এর আগে বিজয় র‍্যালিতে অংশ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাংবাদিকরা পুষ্পস্তবক অর্পণ করেন। অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সভাপতি মোঃ দিপু তালুকদার, সহ সাধারন সম্পাদক নুর মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ রানাসহ আরো অনেকে।উপুস্থিত ছিলেন তারা।

বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সভাপতি বলেন, “একাত্তর ও চব্বিশের শহীদদের আত্মত্যাগ একই সূত্রে গাঁথা। আমরা যেন কোনো বিজয়ের ইতিহাস ভুলে না যাই এবং বিকৃত না করি। বিজয় ও শহীদদের স্মৃতিগুলি লিখনির মাধ্যমে জাতির কাছে পৌঁছে দিতে সংগঠনের সবাইকে আহ্বান জানাচ্ছি।”

প্রিন্ট করুন