Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৪ , ৫:৩৮ অপরাহ্ণ

সোনালী ব্যাংকে মহান বিজয় দিবস উদযাপন

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি।আজ সোমবার সকালে ব্যাংকের পক্ষ হতে এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে দিবসের প্রথম প্রহরে ব্যাংক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসব কর্মসূচিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

 

প্রিন্ট করুন