Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৪ , ২:৪১ অপরাহ্ণ

কুয়াকাটায় এক খামারির বিভিন্ন প্রজাতির সব্জি চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটায় এক খামারির কৃষি ক্ষেতের বিভিন্ন প্রজাতির সব্জি চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ১৫ ডিসেম্বর গভীর রাতে কুয়াকাটার ৪নং ওয়ার্ড হাবিব মৃধার কৃষি খামারে। এতে প্রায় ওই খামারির ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

ভুক্তভোগি পরিবার সূত্রে জানা যায়, কৃষক হাবিব মৃধা তাদের রেকর্ডীয় জমিতে লাউ, বেগুন, টমেটো, লাল শাক, সিম ইত্যাদি রোপণ করে সব্জি খামার করেছেন। এতে তার প্রায় জমি তৈরীসহ খামারের প্রায় ৫ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা খামারের অর্ধেকের বেশী সব্জির চারা উপড়ে ফেলে শটকে পরে।

কৃখি খামারের মালিক হাবিব মৃধা বলেন, আওয়ামী শাসনামলে আমার নানামহের জমি ইউসুফ গাজী (মহুরী) জবর দখল করে ভোগ দখল করেছে। ৫ তারিখের পর আমরা আমাদের জমির দখলে গিয়ে চাষাবাদ করে সব্জির খামার করেছি।

oplus_2

কিন্তু মহুরীর সন্ত্রাসী ছেলে ও মেয়েরা রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে এসব কান্ড ঘটিয়েছেন। তিনি বলেন, ৫ লক্ষাধিক টাকা ব্যয় করে যে খামার করা হয়েছে এদিয়ে এ বছর কমপক্ষে ১০ থেকে ১২ লক্ষ টাকা আয় করা সম্ভব হত, কিন্তু আমার সর্বনাশ করে দিয়েছে শত্রুরা, আমি এর দৃষ্টান্ত বিচার চাই।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, ওই খামারি একটি অভিযোগ দিয়েছেন, আইনী ব্যবস্থার জন্য থানা থেকে পুলিশ যাচ্ছে সরেজমিনে তদন্ত করতে।

প্রিন্ট করুন