Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৪ , ১১:২২ পূর্বাহ্ণ

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রীভাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত রোববার (১৫ ডিসেম্বর) রাতে ডিবি সূত্র এ তথ্য জানিয়েছে।জুলাইয়ের আন্দোলনে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান তামান্না জেসমিন রীভা। এরপর তাকে আর জনসম্মুকে দেখা যায়নি।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন তামান্না জেসমিন। বিশেষ করে শিক্ষার্থী নির্যাতন ও হল বাণিজ্যের ঘটনা তাকে সামনে নিয়ে আসে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, তামান্না জেসমিন রীভা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবকে ডিবি গ্রেপ্তার করেছে।

প্রিন্ট করুন