বিনোদন ডেস্ক : দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। এই নির্মাতা বর্তমানে নির্মাণ করছে ‘হাউ সুইট’ নামের ওয়েব ফিল্ম।
‘হাউ সুইট’ নামের ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনায় অভিনেতা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি।

এদিকে, আহত পাভেল সবশেষ অবস্থা নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কৃতজ্ঞতাবোধ ওই মানুষগুলোর প্রতি, যারা আমার কঠিন সময়ে পাশে ছিলেন। বিশেষ করে আমার মেন্টর কাজল আরেফিন অমি ভাই, জিয়াউল ফারুক অপূর্ব ভাই, আরফান মৃধা শিবলু ভাই, অ্যাডওয়ার্ড ভাই, বন্ধু পলাশ, বন্ধু তৌহিদ, ছোট ভাই শিমুল, সজীব, মামুন, রিজভী, তাওসিফ, নিরব, বিথী আপুসহ যারা আমার পাশে থেকে সাহস জুগিয়েছেন ও যারা হাসপাতালে আমাকে দেখতে এসেছেন ও ফোনে আমার খোঁজ-খবর নিয়েছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ, ভালো কিছু হবে। সবাই ‘হাউ সুইট’র সঙ্গে থাকবেন। আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।
এর আগে, হাউ সুইট’ নামের ওয়েব ফিল্মের নির্মাতা অমি তাদের সবশেষ অবস্থা নিয়ে জানিয়েছেন, খুব আনন্দ নিয়ে মজা করে শুট করছিলাম আমরা হাউ সুইট। দুর্ভাগ্যবশত আজকে আমাদের একটি দৃশ্য শুটিং এর সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে।অপূর্ব ভাইয়া আল্লাহ এর রহমতে বড় কোনো ইনজুরড হয়নি কিন্তু আমাদের পাভেল আর ফারিন ইনজুরড।ডাক্তার জানায় খুব দ্রুত ওরা সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবে।ওদের জন্য সবাই দোয়া রাখবেন যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে যায়।